শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেইমার ছাড়া ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

টানা ১০টি ম্যাচ, অবশেষে ১১তম ম্যাচে এসে জয়ের কোনো দেখা পেল না ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ ‘বি’ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। যে কারণে কোচ তিতে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আনেন। নেইমারকে মাঠেই নামাননি তিনি।

এর ফলও পেতে হয়েছে ব্রাজিলকে। টানা ১০ ম্যাচ জেতার পর এই প্রথম কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। ইকুয়েডর তাদেরকে রুখে দিয়েছে ১-১ গোলে ড্র করে। তবুও, গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

আর ব্রাজিলের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ইকুয়েডরও। গ্রুপ ‘বি’ থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা। এই গ্রুপ থেকে কোয়ার্টারে উঠেছে পেরু এবং কলম্বিয়াও।

৩৭ মিনিটে এডার মিলিটাও-এর হেড থেকে দুর্দান্ত একটি গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ডিফেন্সে থিয়াগো সিলভা না থাকার কুফলটা টের পায় স্বাগতিকরা। ৫৯ মিনিটে অ্যাঞ্জেল মিনার দারুণ এক শটে গোল হজম করে বসে স্বাগতিকরা।

এস্টাডিও অলিম্পিকো স্টেডিয়ামে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল এবং ইকুয়েডর। ম্যাচের আগে থেকেই ইকুয়েডরের সামনে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই হয়তো ইকুয়েডর ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছিল। তাতেই সফল হল তারা, থামিয়ে দিল ব্রাজিলের বিজয়রথ।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডরের ৮ শটের ৩টি ছিল লক্ষ্যে। নেইমার-ক্যাসেমিরো এবং ডেভিড সিলভাকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। যে কারণে তাদের সঙ্গে ইকুয়েডরের লড়াই ছিল সমান সমান।

প্রথম ২৫ মিনিটেই ইকুয়েডর গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে অ্যালিসন বেকারকে টলাতে পারেনি তারা। ম্যাচের অষ্টম মিনিটে বল দখলের চেষ্টায় লাফিয়ে মিডফিল্ডার ডগলাস লুইসের হেডে মাথায় আঘাত পান মোইসেস কেইসেদো।

এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ইকুয়েডরের এই মিডফিল্ডার। ম্যাচের ৩৭তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে ব্রাজিলকে এগিয়ে দেন মিলিটাও। এভারটনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। ফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫০তম মিনিটে অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর শট ব্রাজিলের খেলোয়াড়ের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ডি-বক্স থেকে ভ্যালেন্সিয়ার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

ম্যাচের ৫২তম মিনিটে সমতা ফেরে ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভ্যালেন্সিয়া খুঁজে নেন অ্যাঞ্জেল মিনাকে। ম্যাচের শেষ দিকেও দুই দলের সামনে এসেছিল বেশ কিছু সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়েবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত