মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেত্রকোনায় চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নেত্রকোনায় চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ঝর্না আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আটপাড়া উপজেলার স্বল্প সুনুই এলাকায় এ ঘটনা ঘটে।

ঝর্না আক্তার নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝর্না আক্তার তার দাদির সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অজান্তেই তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচ লাগে। এত সে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক