মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেপালে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

জেন-জি বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালের অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন বিভিন্ন সড়কে মিছিল ও ঢিল ছোড়াছুড়ির পর রাজধানী কাঠমান্ডুসহ দক্ষিণ এশীয় দেশটির একাধিক এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। কোথাও কোথাও কারফিউ ভেঙেই বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। অনেক এলাকায় বিক্ষোভের মধ্যে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে।

প্রেসিডেন্ট পুডেলের বাড়িতে বিক্ষোভকারীদের ঘুরে বেড়ানো ও ভাঙচুরের নানান ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল প্রচন্ড ও শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাডকার বাসভবনেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। পরে কী কী করণীয় সেটা ঠিক করতে প্রধানমন্ত্রী ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করলেও বলপ্রয়োগ করছে না। লাউডস্পিকারে তারা বিক্ষোভকারীদের ঘরে ফিরে যেতে বলার সময় বিক্ষোভকারীদের দিক থেকে ‘সরকারে থাকা খুনিদের সাজা দাও, শিশু হত্যা বন্ধ করো’ স্লোগান শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ও দুর্নীতি থেকে সরে বিক্ষোভকারীদের ক্ষোভ এখন কার্যত প্রধানমন্ত্রী ওলির সরকারের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে ওলির জনপ্রিয়তা এমনিতেই নামছিল।

সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর বিক্ষোভকারীদের একটা অংশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে; এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার একাধিক সদস্যের পদত্যাগের করেছেন।

আমরা এখানে বিক্ষোভ করতে এসেছি কারণ আমাদের তরুণ ও বন্ধুদের হত্যা করা হচ্ছে। আমরা চাই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক এবং এই সরকার উৎখাত হোক। কেপি ওলিকে বিতাড়িত করা উচিত, পার্লামেন্ট ভবনের ক্ষতবিক্ষত প্রাচীরের বাইরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক এক বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন একজন বিক্ষোভকারীদের।

এত তরুণ ও শিক্ষার্থী, যাদের মাথা লক্ষ্য করে এই হিটলারসদৃশ কেপি ওলির সরকার গুলি করেছে, তাদের হত্যার প্রতিবাদ হওয়া দরকার। যতক্ষণ এই সরকার ক্ষমতায় রয়েছে, আমাদের মতো জনগণ ভুগতেই থাকবে, বলেছেন আরেক বিক্ষোভকারী দুর্গানা দাহাল।

নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপাও বিক্ষোভে ১৯ মৃত্যুর নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বলেছেন।

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির