মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকার সমর্থনে বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান মজনু চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

নির্বাচনের একদিন আগে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কলারোয়া রূপালি ব্যাংক সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দলের আদর্শ মেনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরে অনুরোধে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বুলবুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলামসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে আমি নিজ ইচ্ছায় ৩০ জানুয়ারির নির্বাচন থেকে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করছি। সকলকে নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত