সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার লক্ষনপুরে

পঙ্গু স্বামী আর অভাবে চোখের জলে শুকায় না সুফিয়ার

৬৫ বছরের সুফিয়া বেগম। চোখের জল যার একমাত্র সম্বল। স্বামী আজগার আলীর বয়স ৮৫’র মত। দশ বছর ধরে তিনি প্যারালাইসিসে আক্রান্ত। কথা বলতে পারেন না। ভুলভাল বকেন সারাদিন।

যশোরের শার্শা উপজেলার ২ নম্বর লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মাদ্রাসার সামনে রাস্তার ধারে তাদের ছোট্ট কুঁড়ে ঘর। ৩ শতক মাত্র ভিটে বাড়ী। এর মধ্য স্বামীর চিকিৎসা খরচে ১ শতক বিক্রি করেছেন ইতোমধ্যে। বাকী ২ শতকে মাথা গুজে আছেন এখন। ছেলে শরিফুল আগে থেকেই আলাদা হয়ে গেছেন। তারও দিন চলে না। বড় মেয়ে পাপিয়া গত বছর শবে বরাতের দিন দু’টি সন্তান রেখে মারা গেছেন। ছোট মেয়ে শিথিলা থাকেন শশুর বাড়ী। ফলে কার্যত সুফিয়াদের এখন দেখার কেউ নেই।

সারাদিন চোখের জল ফেলে আর খেদমত করে পঙ্গু স্বামীর। ঘরের ভেতর পেশাব (প্রশ্রাব) পায়খানা করেন তার স্বামী। সে চলতে ফিরতেও পারে না। অগত্যা নিজের হাতে পরিস্কার করতে হয় স্ত্রী সুফিয়াকেই।

দিনভর স্বামীর সেবা আর ফাঁক বুঝে খাবার জোগাড় করা সুফিয়ার নিত্য দিনের কাজ। পয়সার অভাবে অসুধের কথা যেনো তারা ভুলেই গেছে। দু’মুঠো খাবার জোটে না, তাতে আবার অসুধ?
ঔষুধপত্র ফিঁকে গেছে, পেটপুরে খাবার জোগারই স্বপ্ন সুফিয়ার। নানান দৈন্যদশা আর অভাব অনাটনে এই বয়সেও সারাদিন ভিজে থাকে সুফিয়া বেগমের দু’চোখ।

সুফিয়ার ব্যাথায় ব্যাথিত হয়ে কেউ পাশে দাঁড়াতে চাইলে নিচের বিকাশ নম্বারে কথা বলে আর্থিক অনুদান পাঠাতে পারেন। (bkash: 01716- 888162)। আমাদের কারো সামান্য অনুদান সুফিয়া ও তার স্বামীকে একটু ভালো রাখতে পারে, হয়তো বড় ধরনের বিপদ থেকে আমাদের পরিবারকেও বাঁচাতে পারে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের