শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবেশ সংরক্ষণে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পাঠচক্র

শহর প্রতিনিধি, সাতক্ষীরা: ‘‌সুস্থ পরিবেশ, শান্তিময় পৃথিবী’ স্লোগানক সামনে রেখে পরিবেশ সংরক্ষণে তারুণ্যের করণীয় শীর্ষক পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।রবিবার(৬ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ শহীদমিনার চত্বরে প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব এর লেখা ‘বাংলাদেশের পানি পরিবেশ ও বর্জ্য’বইটি নিয়ে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি ফয়জুর রহমান মিশুক’র সঞ্চলনায় ‘বাংলাদেশের পানি পরিবেশ ও বর্জ্য’ গ্র‍ন্থথেকে পাঠকরেন মাহবুবুর রহমান খান।

পাঠচক্রে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোঃ হাফিজ ,আবুহুরায়রা, মো: আল – আমিন,মুশফিকুর রহমান, মো: আল রাফিয়াদ রুহান, সাগর আহমেদ, ইমরান নাজির শুভ, রিয়াজ রহমান, হসিবুল আলম, সাদিক ইবনে মুজিব প্র‍মুখ।

পাঠচক্র‍ শেষে আলোচনা পর্বে বর্জ্য পদার্থের আধুনিক ও নিরাপদ অপসারণ ব্যবস্থার অপ্রতুলতা বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা উল্লেখ করে বক্তরা পরিবেশ সংরক্ষণে তারুণ্যের ভুমিকা ও করণীয় সমূহ তুলে ধরেন। বক্তাদের আলোচনায় অতি বৃষ্টির কারণে সাতক্ষীরায় বন্যা , জলাবদ্ধতা পরিস্থিতি ও মানবিক বিপর্যয় নিয়ে বিশেষ গুরুত্বপায়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন শিক্ষা, উদ্ভাবন, সেবা, সৃজনশীলতা ও পরিবেশ সংরক্ষণে যুবরা কাজ করে যাচ্ছে, যা গোটা বিশ্বের সমাজকাঠামোর অগ্রগতিতে বিশেষ ইতিবাচকতা এনে দেয়। আজকের এই সৃষ্টিশীল যুবসমাজের হাত ধরেই বিশ্বের অদেখা সব স্বপ্নরা বাস্তবরূপে আবির্ভূত হবে একদিন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার