শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত

শহর প্রতিনিধি, সাতক্ষীরা: পানির স্বাভাবিক গতিপথকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাদ ও টিলা অপসরনের কাজ অব্যাহত রয়েছে ।
শনিবার থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাফেজ শোয়াইব আহমদের উদ্যোগে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হকের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

রবিবার(০৬ অক্টোবর) দ্বিতীয় দিনে বেতনা নদীর এ কাজ চলমান আছে বুধহাটা বাজার এবং নোয়াপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন উপকূল ভাগে।

এ সময় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সহকারি সেক্রেটারি মাওলানা আ. সবুর এবং সাবেক মেম্বর মো.শহিদুল ইসলাম (বুদু সানা)।

উপস্থিত সাধারণ শ্রমিক এবং জনতা এ কার্যক্রম নির্বিঘ্নে চলমান রাখতে সাতক্ষীরার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে ন্যূনতম একটা বরাদ্দ দাবি করেন।

আজকের এই কাজে অংশগ্রহণ করেন বাঁগডাঙ্গা,দামারপোতা,বালুইগাছা,সানাপাড়া ও বেড়বাড়ি সহ প্লাবিত অঞ্চলের অসংখ্য সাধারণ দিন মজুর শ্রেণীর মানুষ।

ইতিমধ্যে শালিকাডাঙ্গি, গুনাকরকাটি, সুপারিঘাটা, হাজিখালী বীল সংলগ্ন অনেকগুলো বাদ এবং টিলা অপসারণের কাজ শেষ হয়েছে।
যাতে করে নদীর স্রোত পূর্বের থেকে অনেক বেড়েছে।
বিণেরপোতা – আশাশুনি এমনভাবে কাজ শেষ করা গেলে, সাতক্ষীরার এই অংশের জলাবদ্ধতা বহুল অংশে কমে যাবে বলে দাবি এ অঞ্চলের মানুষের।

একই রকম সংবাদ সমূহ

যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনেরবিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন