বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৮

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় যাত্রীবাহী একাধিক গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় বন্দুকধারীরা। প্রথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলছে স্থানীয় প্রশাসন।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র গোষ্ঠীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। তবে যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

স্থানীয় বাসিন্দা জিয়ারাত হুসাইন রয়টার্সকে বলেন, ‘দুটি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি চালিয়েছে। দুটি ভ্যানের একটিতে করে আমার স্বজনেরাও পেশোয়ার থেকে যাত্রা করেছিলেন।’

এদিকে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা কাপুরুষোচিত ও অমানবিক কাজ বলে মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। হামলায় আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা