সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় শ্রমজীবি সমবায় সমিতির বার্ষিক সভা

সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমজীবি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গত কাল বিকেলে পাটকেলঘাটা বাজার সংলগ্ন স্কুল মাঠে সভা অনুষ্টিত হয়।

উক্ত বার্ষিক কর্মী সভায় মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির নির্বাহী পরিচালক রহমত শেখ, , উপজেলা সমবায় সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মশরেকুজ্জামান ইমন সহ প্রমূখ।

তালা উপজেলা সমবায় সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মশরেকুজ্জামান ইমন উপস্থিতি সকল গ্রাহকের উদ্দেশ্য জানান, সকল গ্রাহকের অর্থ ফেরতের কথা ভেবে তিনি শ্রমজীবি সমবায় সমিতির প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন। অতি অল্প সময়ের মধ্যে গ্রাহকের জমানো অর্থ ফেরত কার্যক্রম শুরু করা হবে। এক সঙ্গে সকল গ্রাহকের অর্থ ফেরত দেওয়া বেশ কষ্টকর সেক্ষেত্রে গ্রাহকদের মধ্যে বাছাই করে যাদের বেশি প্রয়োজন তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে, ধারাবাহিকভাবে সঞ্চয়ের অর্থ ফেরতের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাঠ পর্যায়ে যে ঋণ দেওয়া হয়েছিল সেটার একটি মোটা অংশ এখনো অনাদায় রয়েছে। এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। গৃহীত পরিকল্পনা অনুযায়ী আগাতে পারলে আগামী ছয় মাস পরে মানুষের বিশ্বাস ও আস্থার এই প্রতিষ্ঠানটি পুনরায় আগের রূপে ফিরবে এমনটা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, গ্রাহকেরা তাদের সঞ্চয় করা অর্থ ফেরত পেতে বিড়ম্বণার সম্মুখীন হয়েছেন। এখানে অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে যেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। গ্রাহকের কথা ভেবে চলতি বছরের এপ্রিল থেকে সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করবেন।

এসময় উপস্থিত গ্রাহকদের মধ্যে অনেকেই তাদের সঞ্চয়ের অর্থ ফেরতের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সমিতির পরিচালকসহ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সমিতির কর্মকর্তাগণ গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্যধারণ করার কথা জানান। ধারাবাহিকভাবে সকলকে অর্থ ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি আগের অবস্থানে ফেরার বিষয়টি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক