শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় হা-ডু-ডু খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত

তালা উপজেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালীতে হা-ডু-ডু খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ৮দলীয় নক আউট হাডুডু সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় পাটকেলঘাটা আমিরুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের উপদেষ্টা মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আমিনুজ্জামান।

খেলায় সার্বিকভাবে পরিচালনা করেন পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের সভাপতি শেখ আমিনুল ইসলাম, সেক্রেটারী আব্দুর রহিম সহ আব্দুল আজিজ, আরিফুর রহমান, রহমত আলী, এরশাদ আলী, আব্দুল কাদের, আব্দুল আলিম, হাফিজুর রহমান প্রমুখ।

খেলায় চুকনগর হাডুডু একাদশ বনাম বড় কাশিপুর হাডুডু একাদশ অংশ গ্রহণ করে।
বড়কাশিপুর হাডুডু একাদশ হারিয়ে চুকনগর হাডুডু একাদশ বিজয় লাভ করে।

এসময় বক্তারা বলেন, যুব সমাজ মাদক মুক্ত রাখতে আমাদের জাতীয় হাডুডু খেলা আয়োজন করা হয়। আগামী বিভিন্ন ধরনের খেলা ব্যবস্থা করা হবে তাহলে আমার তরুন সমাজের তাদের যথাযথ ক্যারিয়ার গঠনের সহায়ক ভুমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ