মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাগলের তান্ডবে অর্ধ শতাধিক খড়ের গাদা পুড়ে ছাই

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় খড়ের গাদায় আগুন দিয়ে রাতভর তান্ডব চালিয়েছে জসিম নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খেঁতাছিড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে পরদিন ভোর পর্যন্ত এ তান্ডব চালায় সে।এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকদের।

অগ্নিকান্ডের খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার৷ চেষ্টা করেন। কিন্তু এর আগে অগ্নিসংযোগকৃত অধিকাংশ খড়ের গাদাই (কুটার কারি) পুড়ে যায়। এরমধ্যে আমড়াগাছিয়ার মানিকখালী এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘর সহ ধানের পালাও রয়েছে।

জানা গেছে, জসিম নামে ওই পাগল শুক্রবার রাতে প্রথমে পাঁচশত কুড়ায় দোকানের সামনে টানানো দান বাক্স ভেঙে টাকা নেওয়ার চেষ্টা করে।তখন এম্বুলেন্সের শব্দ শুনে পুলিশের গাড়ি মনে করে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করলেও মানসিক ভারসাম্যহীন দেখে ছেড়ে দেয়। এরপর আমড়াগাছিয়া ও সাপলেজা এলাকার অর্ধশতাধিক খড়ের গাদায় আগুন দেয় সে।সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় ওই রাতে স্থানীয়রা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।হাতে দাও থাকায় কেউ তার সামনে যাওয়ার সাহস পায়নি বলেও জানান তারা।

কচুবাড়িয়া এলাকার কৃষক আঃ মালেক,আঃ সাত্তার, কাঞ্চন আলী,সোহরাব হোসেন,আলম মিয়া, ফিরোজ আকন জানান,আমরা ৭ তারিখের নির্বাচনে কলার ছড়ি মার্কার সমর্থন করেছি।কলার ছড়ি মার্কার প্রার্থী এমপি হয়েছে। প্রথমে আমরা মনে করেছি পরাজিত প্রার্থীর লোকেরা এ কাজ করেছে।কিন্তু এখন শুনি এটা পাগলের তান্ডব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, গত রাতে সোনাখালী ওয়াহেদ দরবেশের মাজারের দান বাক্স থেকেও টাকা চুরি হয়েছে।এক রাতে এ সকল ঘটনা পাগলের তান্ডব না দুর্বৃত্তায়ন তা খতিয়ে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী