মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের হলরুমে দলিতের বাস্তবায়নে ও দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড মিলন মিত্র, অধ্যাপক এনায়েত হোসেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস ও দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দলিতের সোস্যাল মোবিলাইজার উত্তম মন্ডল ও নিকোলাস মিস্ত্রী। এসময় ১১৬ জন দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩৫ জন পরীক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ