সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দেয়াড়া ইউনিয়নে প্রস্তুতি সভা

যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখা। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরিফুল ইসলাম সাগর (সাংগঠনিক সম্পাদক), বিএম তবিবুর রহমান (সহ-সভাপতি), আলমগীর হোসেন আলম (সভাপতি) এবং আলমগীর হোসেন (সাধারণ সম্পাদক, ৮ নম্বর ইউনিয়ন)। তারা প্রত্যেকে আগত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রভাষক আশিকুজ্জামান আশিক, সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখা; মাহবুবুর রহমান, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল দেয়াড়া মডেল ইউনিয়ন শাখা; আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি, দেয়াড়া ইউনিয়ন যুবদল; এবং ইব্রাহিম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, জনসমাগম নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা