শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রায় ৬ ঘণ্টা পর সিবিআই অফিস থেকে বের হলেন মমতা

প্রায় ৬ ঘণ্টা নিজাম প্যালেসে কাটিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। ততক্ষণে গ্রেফতার তৃণমূলের মন্ত্রীদের আদালতে জামিনের শুনানি শেষ হয়ে গিয়েছে।

আইনের ওপরে ভরসা রয়েছে তাঁর। তাই গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রীদের নিয়ে সিদ্ধান্ত নেবে আদালতই।

সোমবার প্রায় ৬ ঘণ্টা সিবিআই দফতরে ধরনা দিয়ে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, সোমবার সকালে ফিরহাদ-সুব্রতদের গ্রেফতারির পর নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। বেলা পৌনে ১১টা নাগাদ সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের ডিআইজির দফতরের সামনে অবস্থানে বসেন তিনি। তার দাবি ছিল, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ-সুব্রতদের। তাই গ্রেফতার করতে হবে তাকেও।

প্রায় ৬ ঘণ্টা নিজাম প্যালেসে কাটিয়ে বিকাল সাড়ে ৪টায় নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। ততক্ষণে ধৃত তৃণমূলের মন্ত্রীদের আদালতে জামিনের শুনানি শেষ হয়ে গিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নেবে।’

নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়ায়। গাড়িতে বসেই দলীয় কর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন তিনি।

বিনা নোটিশে তৃণমূল কংগ্রেসর দুই মন্ত্রীসহ ৪জনকে গ্রেফতারের খবরে সিবিআই অফিসে ছুটে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় প্রায় ছ’ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল ৪টা ৩৫ মিনিট নাগাদ তিনি বেরিয়ে যান। খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতা। তবে বাড়ি থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সকাল ১০টা ৪৭ মিনিটে নিজাম প্যালেসে এসেই সোজা সিবিআইয়ের ১৫ তলার অফিসে চলে যান তিনি। নিচে লিফটের কাছে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।

তৃণমূলের নেতা তথা আইনজীবী অনিন্দ্য রাউত জানান, ‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না। তিনি বলেন, ‘মমতা জানিয়েছেন, বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাকেও গ্রেফতার করতে হবে।’

‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেন মমতা। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না।

এ নিয়ে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের বাইরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। দলের শীর্ষ নেতাদের হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নিজাম প্যালেস এলাকা। এক পর্যায়ে তৃণমূল সমর্থকরা দপ্তর লক্ষ করে ইটবৃষ্টি বর্ষণ করে। ওই সময় সিবিআইয়ের দফতরের ভেতরে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার হন। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। এ ঘটনায় ফুঁসে উঠে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিহিংসার কারণে শুধুমাত্র তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। কারণ অভিযোগ তালিকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় থাকলেও তাদের গ্রেফতার করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬