মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমিকের গলায় ফাঁস প্রেমিকার বাড়িতে

শরীয়তপুরের ডামুড্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে রশি দিয়ে কাজল (২৬) নামে এক প্রেমিক ফাঁস নিয়েছেন। তবে মৃতের পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে কাজলকে। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

মো. সরোয়ার হোসেন কাজল (২৬) উপজেলার কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলী ছেলে।

সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার প্রেমিকা সিঁথির শিধলকুড়া ইউনিয়নের খলিল বাঘার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর ধরে সিঁথি ও কাজলের মধ্যে প্রেমের সম্পর্ক। সিঁথির পরিবার জানলেও এ বিষয়ে কিছুই জানতেন না কাজলের পরিবার।

কাজল নোয়াখালীতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে আসেন। সিঁথির নানা বাড়ি কাজলদের বাড়ির পাশেই। শুক্রবার রাতে কাজলকে ফোন দিয়ে সিঁথি তার নানা বাড়িতে আসতে বলেন।

রাত সাড়ে ১২ টার দিকে সিঁথির চিৎকারে এলাকার লোক এসে কাজলকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

কাজলের ভাই শহিদুল বলেন, আমার ভাই সিঁথির সাথে সম্পর্ক করে তা আমরা জানতাম না।

মানুষের মুখে শুনেছি তাদের নাকি ৫ বছরের সম্পর্ক। কখনও আমার ভাই পরিবারের কাছে এ নিয়ে কিছু বলেনি। গত রাতে খাওয়া দাওয়া করে কাজল ঘুমিয়ে ছিল। হঠাৎ ফোন আসায় সে বাসা থেকে বের হয়ে যায়। রাত ১ টার সময় হাসপাতাল থেকে ফোন দেয়। আমরা সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই। সিঁথি আমার ভাইকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

মেয়ের মা হালিমা বেগম বলেন, আমি কিছু জানিনা। আমার মেয়ে কাজল মারা যাওয়াতে পাগলের মত করছে। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি।

ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, আমরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী