মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর বিমানবন্দরে টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ খন্দকার মুকুল হোসেন নামে বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়।

ওই গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও বেনাপোল কাস্টমস অফিসে কর্মরত একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

খন্দকার মুকুল হোসেন বেনাপোল কাস্টমস হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বেনাপোল বন্দরের স্কেলের (ওজন পরিমাপক) দায়িত্বে ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে। তবে কাস্টমসের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিলো। কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন।

মুকুল হোসেন বিমানবন্দরে ঢোকার পরপরই তাকে ২৩ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে যশোরে ফিরিয়ে এনে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে।

এদিকে কাস্টমসের একটি সূত্র বলছে, রোববার অফিস খুললে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বেনাপোল কাস্টম হাউসসহ গোটা বন্দর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক