বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্যত্র বিয়ে করায়

প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিলেন প্রেমিকা

দীর্ঘদিন প্রেম করার পরও অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক প্রেমিকা।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ‍ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে জিহানের (২৭) সঙ্গে বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে ও তারই ফুফাতো বোন রীনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জিহান রীনাকে বিয়ে না করে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় রীনা।

শুক্রবার রাতে রীনা তার সাবেক প্রেমিক ও মামাতো ভাই জিহানকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে তার সঙ্গে মেলামেশা করতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়।
এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রীনাকে আটক করে। এ সময় রীনা অচেতন হয়ে পড়ে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা