বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনা-রুপা!

জমিতে মাটি সমান করার কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎই মাটি খুঁড়তে বেরিয়ে এলো একটি মুখবন্ধ ধাতব পাত্র। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ! পাত্রভর্তি সোনা-রুপার পুরোনো আমলের গয়না।

এনডিটিভির খবরে বলা হয়, ওইসব গয়নার মধ্যে রয়েছে কানের দুল, নাকফুল, মালা!

ঘটনাটি ঘটে ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যের জানগাঁও জেলার পেমবার্থি গ্রামে। সেখানকার ওয়ারাঙ্গাল-হায়দরাবাদ ন্যাশনাল হাইওয়ের পাশে একটি প্লটে ভবন তৈরির জন্য জমি সমান করার কাজ চলছিল। তখন কোদালের কোপে উঠে আসে তামার তৈরি একটি পাত্র। পরে পাত্রের মুখ খুলে পাওয়া যায় সোনা-রুপার তৈরি পুরোনো আমলের নাকফুল, কানের দুল, মালাসহ নানান গয়না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেখানে ১ কেজি ৭২৭ গ্রাম ওজনের রুপার গয়না রয়েছে। সোনার গয়নার ওজন ১৮৭ দশমিক ৪৫ গ্রাম।

ধারণা করা হচ্ছে, এসব প্রাচীন আমলের গয়না। যা দেবীদের পড়ানো হয়েছিল। পরে তা ধাতব পাত্রে তুলে রাখা হয়েছিল। যা কালের আবর্তে মাটিচাপা পড়েছে।

মাটি খুঁড়ে গয়না উদ্ধারের ঘটনা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ ছুটে আসেন সেখানে। তাঁরা ধূপকাঠি জ্বালিয়ে, নারকেল ভেঙে, ফুল দিয়ে এই জায়গায় পূজা–অর্চনা করেন। গ্রামবাসীর বিশ্বাস, কোনো এক সময় এ জায়গায় দেবীমন্দির ছিল। সেই দেবী প্রতিমার অলংকার মাটির নিচে পাওয়া গেছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জমির মালিক কিংবা আবাসন ব্যবসায়ী, কেউই উদ্ধার হওয়া গয়নার মালিকানা পাচ্ছেন না। তা ইতোমধ্যে জেলার অ্যাডিশনাল কালেক্টর নিয়ে গেছেন। ১৮৭৮ সালে প্রণীত আইন অনুযায়ী, উদ্ধার হওয়া এসব গয়নার মালিক ভারত সরকার।

পুরোনো আমলের গয়নাগুলো কবে নাগাদ তৈরি হয়েছে, তা জানতে পরীক্ষা করবেন প্রত্নতত্ত্ববিদেরা।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ