বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামুনুলকে আসামি করে আরো ৩ মামলা

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করার জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনায় হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে নতুন করে আরো ৩টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে একটি মামলায় প্রধান আসামি হলেন মামুনুল হক।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে সোনারগাঁও থানায় এই তিন মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

তিনটি মামলার মধ্যে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বাদী হয়ে ১২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করেন। সোহাগ রনির বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগে তার বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করেন। এবং মোগড়াপা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২শ’ জনকে আসামি করে আরও একটি মামলা করেন।

তবে নতুন এই তিনটি মামলার মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মামুনুল হককে।

সোনারগাঁও থানার ওসি (অপারেশন) মো. সাইদুজ্জামান নতুন এই তিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনারগাঁওয়ে মামুনুল কাণ্ডে এর আগে পুলিশ বাদী হয়ে ২টি ও স্থানীয় একজন সাংবাদিককে মারধর ঘটনায় আরো ১টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। তিনটি মামলায় ৮৩ জনের নাম উল্লেখ ও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। ওই তিন মামলায় প্রধান আসামি করা হয়েছিল হেফাজতের যুগ্ন-মহাসচিব মামুনুল হককে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৬টি মামলা দায়ের করা হলো।

নতুন তিনটি মামলার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যারা হেফাজতে ইসলামের সক্রিয় কর্মী। তাদের মধ্যে নেতাও রয়েছেন।

তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা সৃষ্টিকারী কাউকে আমরা ছাড় দেব না। পর্যায়ক্রমে জড়িত ও অভিযুক্তদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ সেই চেষ্টা অব্যাহত রেখেছে।

একই রকম সংবাদ সমূহ

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষবিস্তারিত পড়ুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকার পর দেশে ফিরেছেন আরও ১৭৪বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা