রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

প্রেম করে বিয়ে করা স্ত্রীর হাতে মার খেয়ে নিরাপত্তা চাইলেন স্বামী

ঘরের ভেতর ক্রিকেট ব্যাট হাতে এক ব্যক্তির পেছন পেছন ছুটছেন এক নারী। নাগাল পেতেই শুরু করেন ভয়ংকর পিটুনি। তা থেকে বাঁচতে ওই ব্যক্তি বারবার পালানোর চেষ্টা করছেন, কিন্তু সেই নারী কিছুতেই পেছন ছাড়ছেন না। বরং হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুড়ে মারছেন ভুক্তভোগীর দিকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।

জানা গেছে, ওই দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। অর্থাৎ স্বামীকেই ব্যাট দিয়ে পেটাচ্ছিলেন স্ত্রী। আর সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আর এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, রাজস্থানে একটি সরকারি স্কুলের প্রিন্সিপাল তার স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় আদালতে পারিবারিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, স্বামীর অভিযোগ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিওতে হরিয়ানার খারকারা সরকারি স্কুলের প্রিন্সিপাল অজিত যাদবকে এক নারী ক্রিকেট ব্যাট নিয়ে তাড়া করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনিই অজিতের স্ত্রী সুমন যাদব। তাকে ব্যাটের পাশাপাশি আয়রনের প্যানসহ আরও কিছু জিনিসপত্র দিয়ে অজিতকে মারতে দেখা যায়। একটি ফুটেজে মারধরের সময় তাদের শিশুপুত্রকেও পাশে দেখা গেছে।

অজিত যাদব জানান, তাদের বিয়ে হয়েছে সাত বছর। কিন্তু এক বছর যাবৎ তার ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। এর প্রমাণ জোগাড় করতেই তিনি ঘরের ভেতর সিসি ক্যামেরা লাগিয়েছিলেন।

তিনি বলেন, আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল। আমি কখনো সুমনের গায়ে হাত তুলিনি।

কিন্তু স্ত্রী কেন ওই স্কুলশিক্ষককে পেটাতেন, তার কারণ জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০