বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনে ফের ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি, হামলার স্থানে হামাস নিজেদের অস্ত্রের উন্নয়ন ও গবেষণা করত।

যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়ে এখনও কোন মন্তব্য করেনি হামাস।

মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তখনও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।

নানা ধরনের চাপের মুখে গত ২১ মে শেষ পর্যন্ত মিশরের মধ্যস্ততায় গাজায় বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

যদিও এরই মধ্যে ইসরায়েলে পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর পদ। কিন্তু থেমে নেই ফিলিস্তিনিদের ওপর বর্বরতা। সুতরাং প্রধানমন্ত্রীত্বের বদল হলেও বদলায়নি ইসরায়েলি নীতি।

গত ১০ থেকে ২১ মে পর্যন্ত টানা ১১ দিনের সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ