বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুলেল শুভেচ্ছায় বিদায় খুবি উপাচার্যের

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ১০ বছর দুই মাস একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নেতৃত্ব দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শত শত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারির উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

এর আগে সকাল থেকেই তিনি শেষ কর্মদিবসে নানা অনুষ্ঠান, সভায় যোগদান ও উদ্বোধন প্রক্রিয়ায় ব্যস্ততম সময় অতিবাহিত করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ দিনটি আমার জীবনে স্মরণীয় একটি দিন। খুলনা বিশ্ববিদ্যালয়ে যেন এ ধারা অব্যাহত থাকে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে পারলে এ বিশ্ববিদ্যালয় সম্ভাবনার পথে, সাফল্যের পথে বহুদূর এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল ৯টায় তিনি নগরীর বয়রাস্থ খুবির চারুকলা ইনস্টিটিউটের জায়গায় ১১ তলা বিশিষ্ট শহীদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন।

এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় প্রধানদের সাথে একাডেমিক বিষয় নিয়ে শেষবারের মতো মতবিনিময় করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে তিনি কেন্দ্রীয় গবেষণাগারে জিনোম ল্যাব উদ্বোধন করেন।

শেষ কর্মদিবসে এ সকল কর্মসূচিতে উপাচার্য বলেন, আমি আপনাদের আপনজন হয়ে থাকতে চাই। আমি যেন দূর থেকেও এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও উজ্জ্বল ভাবমূর্তি দেখতে পাই।

বেলা ১১টায় অনুষ্ঠিত ডিন, ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় এবং স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকালে তার কর্মমেয়াদের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরে বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সমাজবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস এম জাহিদুর রহমান, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিসংখ্যান বিভাগের প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, অ্যাগ্রোটেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, স্থাপত্য বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ দারাইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আনিসুর রহমান, এফএমআরটি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুর রউফ, গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. সর্দার ফিরোজ আহমেদ, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. নাসিফ আহসান, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রেজাউল হক, প্রিন্টমেকিং বিভাগের প্রধান ড. নিহার রঞ্জন সিংহ, ইতিহাস ও সত্যতা বিভাগের প্রধান ড. মো. দুলাল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মামুনুর রশীদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল