বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

লকডাউনের মধ্যে সোমবারও (২৮ জুন) দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় অব্যাহত রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় একমাত্র ফেরিতে যাত্রী পার হচ্ছে।

প্রায় একই চিত্র পাটুরিয়া-দৌলদিয়া ঘাটেও।

এর আগে রবিবারও (২৭ জুন) শিমুলিয়া ঘাটে ছিলো উপচেপড়া ভিড়।

দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনটাই মানছেনা যাত্রীরা।

যাত্রীর চাপে ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন উঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে। এতে দেড় শতাধিক পণ্যবাহী যান ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র এজিএম (মেরিন) আহাম্মদ আলী বলেন, ‘১৬টি ফেরির মধ্যে ১৫ ফেরি চলাচল করছে। লঞ্চ-স্পিডবোর্ট বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেশি। পণ্যবাহী ও জরুরি যান উঠার আগেই ফেরিতে যাত্রী উঠে যাচ্ছে। দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষবিস্তারিত পড়ুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকার পর দেশে ফিরেছেন আরও ১৭৪বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা