বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে কিশোরী প্রেমিকা (১৭)। খবরটি ছড়িয়ে পড়লে শত শত লোক ভিড় করেন প্রেমিক আলা উদ্দিনের (২১) বাড়িতে।

রোববার (২৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের বাড়িতে এই অনশন করেন কিশোরী।

অভিযুক্ত প্রেমিক আলা উদ্দিন (২১) ওই বাড়ির নুর ইসলামের ছেলে। আর কিশোরীর বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে।

কিশোরী অভিযোগ করেন, ২০১৮ সালের শেষের দিকে আলা উদ্দিন তাদের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করত। ওই বাড়িতে প্রাইভেট পড়ার সুবাধে আলা উদ্দিন প্রায় তাকে প্রেমের প্রস্তাব দিত। পরে দীর্ঘদিন ফোনে কথা বলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় চাঁদপুরের কয়েকটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

তিনি আরও জানান, আলা উদ্দিনের বাবা-মা তাকে মেনে নিতে রাজি না হওয়ায় তার বাবা চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসারের কাছে মৌখিক অভিযোগ করেন। কিন্তু প্রেমিক আলাউদ্দিন লুকিয়ে থাকায় চেয়ারম্যান ছেলেকে হাজির করতে বলে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে এক মাসের সময় দেন।

এদিকে গত ২০ জুন আলা উদ্দিনের সঙ্গে তার খালাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে খবর পেয়ে ওই কিশোরী আলা উদ্দিনের বাড়িতে এসে অবস্থান নেন। পরে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে গালাগালি করে বের করে দেয় বলে অভিযোগ করেন প্রেমিকা।

অন্যদিকে আলা উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় উপায়ন্তর না দেখে রোববার সকাল থেকে তার বাড়িতে অবস্থান করেন ওই কিশোরী। তার অভিযোগ, আলা উদ্দিনকে তার পরিবার লুকিয়ে রেখেছে। তারা যদি আলা উদ্দিনকে এনে এ ঘটনায় সুষ্ঠু বিচার না করে তাহলে আমি এখানেই আত্মহত্যা করব।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. শাহাবুদ্দিন জানান, রোববার বিকেলে ওই কিশোরীর আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাকে চাঁদপুর নিজগ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার জানান, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ