শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বখাটে ছেলের প্রেমের গল্প

একটি বখাটে ছেলের প্রেমে পড়ার গল্প নিয়ে নাটক। বখাটে ছেলেটি প্রেমে পড়ে একসময় নিজেকে শুধরে নেয়। তবে শেষরক্ষা হয় না। প্রেমিকার জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির পর পরিণতি হয় করুণ।

‘ভালোবাসার প্যারা’ নাটকটিকে একই সঙ্গে রোমান্টিক এবং ট্র্যাজিক বলছেন নাট্যকার। ঈদ সামনে রেখে টিভির পাশাপাশি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। অনামিকা মণ্ডলের লেখা নাটকটি পরিচালনা করছেন মাহবুব আলম। ১৩ ও ১৪ জুলাই রাজধানীর উত্তরা ও ৩০০ ফুটে ‘ভালোবাসার প্যারা’ নাটকের শুটিং হয়।

নাটকটি নিয়ে পরিচালক মাহবুব আলম বলেন, ‘একটি ট্র্যাজিক গল্প নিয়ে নাটক। বখাটে ছেলেটি প্রেমে পড়ে তার সব বখাটেপনা থেকে বের হয়ে আসে। একপর্যায়ে প্রেমিকার প্রতি অতিরিক্ত বাধ্য হতে গিয়ে তাঁর নিজের অস্তিত্বসংকটে পড়ে। এরপরও শেষরক্ষা হয় না। ভুল-বোঝাবুঝির কারণে গল্পটি করুণ পরিণতির দিকে এগোয়। গল্পটিতে এখনকার সময়ের ভালোবাসার নানা দিক ফুটে উঠেছে। তরুণ দর্শকদের কথা বিবেচনা করে নাটকটি নির্মাণ করা হয়েছে।’ নাটকটিতে অভিনয় করেছেন ইয়াসিন, তুরিন, আনোয়ার, সিয়াম নাসিরসহ এক ঝাঁক নতুন মুখ।

ঈদে ইউটিউব চ্যানেল সিডি ভিশন ড্রামায় মুক্তি পাবে নাটকটি। এ ছাড়া একই পরিচালকের আরেকটি নাটক দেখা যাবে একই প্ল্যাটফর্মে, নাম ‘ট্রু লাভ’। রোমান্টিক কমেডিধর্মী এ নাটকের গল্পে অভিনয় করেছেন সামান্তা শিমু, সাইফ, শেখ স্বপ্না, মুকুল জামিল, ডালিম ও সিয়াম নাসির।

একই রকম সংবাদ সমূহ

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম