মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১২ টা ৫৬ মিনিটে জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ফুল দিয়ে বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকার সময় বাংলাদেশ সেনাবাহিনীর চার্জিং ৯ই বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনিরের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট (জেনারেল) মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি (এসইউ) মেজর জেনারেল খালেদ আল মামুন, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ. ফ. ম. আতিকুর রহমান, ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মন্তব্য বইতে তিনি লেখেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই সাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের আমাদের ৩০ লক্ষ শহীদদের। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমাকে এই সুযোগ ও সম্মান দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন