করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনের কাজে সাতক্ষীরা স্বেচ্ছাসেবকলীগ


করোনাভাইরাস মহামারীর সবচেয়ে মন খারাপ করা দৃশ্যটি হল মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা।
সংকটকালীন এ পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সার্বিক দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের মরদেহ দাফন/সৎকার টিমের সহযোগিতায় স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা সবার আগে এগিয়ে যাচ্ছে এবং মৃত ব্যক্তিদের চূড়ান্ত দাফন-কাফনের কাজ সম্পন্ন করছে।
হাসপাতাল থেকে মরদেহ নিয়ে, সরকারি নির্দেশাবলী অনুসরণ করে মৃতের গোসল, কাফন এবং জানাজাও পড়াচ্ছেন।
শনিবার (২৬জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শহরের কুকরালী বলফিল্ড নিবাসী মরহুম মাদার মোল্লার ছেলে আবুল কাশেম (৬৫) মৃত্যু বরণ করেন।
মরহুমের দাফন কাজ সম্পন্ন করেন এই টিমের সদস্যরা।
মরদেহ দাফন/সৎকার টিমের লির্ডার আবছার উদ্দীন বলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার করে যাচ্ছেন তারা।
পরবর্তীতেও এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন


