শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে রাতের আঁধারে স্থাপনা সহ সরকারি জায়গা দখলের চেষ্টা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম যুক্ত টিনশেড সহ যায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্দ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত্র ১ টার দিকে কৃষ্ণনগর বাজারের চাউল বাজারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যানের লোকজনের পাহারায় রাত্র ১টার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চাউলের এবং মাংসের বাজারের টিনশেড ভেংগে দিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট, বালু, রড নিয়ে কাজ করছিল।

বিষয়টি দেখে আমি স্থানীয় বেশ কয়েক জনকে ফোন দেই এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করি পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে কাজ বন্দ করার নির্দেশ দেয় এবং তাদের ব্যবহারিত নির্মাণ সামগ্রি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের জিম্মায় রেখে যায়।

সরজমিনে ব্যবসায়ী আসফারুক, রওশান কাগুজি সহ একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ৪০ বছর এর অধিক সময় যায়গাটি স্থানীয় ব্যবসায়ীরা ব্যবহার করে আসছে যায়গাটিতে ব্যবসায়ীদের জন্য লোহার ফ্রেমের টিনশেড নির্মিত ছিল। পূর্বে স্থানটি মাছ ব্যবসায়ীরা ব্যবহার করত এবং বর্তমানে মাংস ও চাউলের খুচরা ব্যবসায়ীরা জায়গাটিতে ক্রয়-বিক্রয় করে থাকেন।

তবে যায়গাটি সবার কাছে চাউল বাজার নামেই পরিচিত এবং এটি পেরিফেরির আওতাভুক্ত স্থান। হটাৎ শুক্রবার রাত্রের অন্ধকারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত নূর ইসলাম খোকা, নূরুল ইসলাম গাজী, শাহিন ওরফে লাড্ডু শাহিন, সিরাজুল ইসলাম সহ প্রায় ৪০-৫০ জনের একটি দল টিনশেড ভেংগে দিয়ে সেখানে ভবন নির্মানের জন্য লোহার রড, ইট, খোয়া এবং সিমেন্ট নিয়ে আসে তবে পুলিশি হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্দ হয়ে যায়।

এ বিষয়ে নূরুল ইসলাম গাজির সাথে কথা বললে তিনি জানান আমি শাহিন ও নুরুল ইসলাম সরদার এর নামে যায়গাটি ৯৯ বছরের বন্দোবস্ত নিয়েছি। অপর এক প্রশ্নে বলেন, দিনে লোকজনের ভিড় থাকায় রাত্রে কাজ করছিলাম আগামীতে আমরা দিনের আলোতেই কাজ করব।

তবে বন্দোবস্তের বিষয়ে জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা জিএম নুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

ইউপি চেয়ারম্যান সাফিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন দখলে তার সংশ্লিষ্টতা অস্বীকার করে যারা দখল করছে তারা ডিসি অফিস থেকে বন্দোবস্ত নিয়েছে বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন দখলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে চাউল এবং মাংস ব্যবসায়ী সহ বাজার দোকানদার ও সচেতন মহলের মধ্য চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারী সম্পদ ও সম্পর্তি উদ্বার এবং যায়গাটি চাউল ও মাংসের হাট হিসেবে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়