শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করলেন এমপি রবি

বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রবীন্দ্র জন্মোৎসব “কবিগুরু তুমি হে” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) ভারতীয় সময় ৫টা ১৫ মিনিটে দশরুপক ভারত’র আয়োজনে ভারতের বর্ধমান শহরের ঐতিহাসিক বর্ধমান টাউন হলে অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক হিসেবে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবীন্দ্র জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ ব্যুরো চীফ সুবীর ভৌমিক।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সংসদ সদস্য শ্রী দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. অংশু সেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দশরুপক ভারত’র সম্পাদক অরবিন্দ ঘোষ।

আলোচনা সভা শেষে রবীন্দ্র জন্মোৎসবে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এসময় এপার বাংলা ও ওপার বাংলার অতিথি, দশরুপক ভারত’র সদস্য ও এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দশরুপক ভারত’র সদস্য তুষার চৌধুরী, তনিমা সেন ও অনুরাধা দে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান