বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের কালিয়া উপজেলায় খান শামীম রহমান ওছি খা চেয়ারম্যান নির্বাচিত

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান (ওছি খা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তৃতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। খান শামীম রহমান চিংড়ি মাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৪২ ভোট।

এছাড়া সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ মোটর সাইকেল প্রতীকে ১১হাজার ৪৭৫ ভোট, মোঃ মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতীকে ১০হাজার ৪০৭ ভোট ও এসএম হারুনার রশীদ আনারস প্রতীকে পেয়েছেন ৭হাজার ৪৬০ ভোট। কালিয়া উপজেলায় ৮২টি কেন্দ্রে ভোটকেন্দ্রের আওতায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৯ হাজার ১১৬জন ভোটার। বাতিল হয়েছে ২হাজার ৫৪৯। ভোট পড়েশে শতকরা ৪০ দশমিক ১৬ শতাংশ।

চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ভাইস চেয়ারম্যান পদে মোঃ মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। এছাড়া ইব্রাহিম শেখ ১৬ হাজার ৯০ ভোট, আশীষ ভট্টাচার্য্য ১৩ হাজার ৭৩৭ ভোট ও আশরাফুল ইসলাম ৯ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিউটি আক্তার হাস প্রতীকে ১৯ হাজার ৩৫৬ ভোট ও সোহেলী পারভীন কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট।

রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দীন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১