রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: বৃষ্টি থাকবে আরো দুদিন

পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপ বর্তমানে মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিমা বাতাস জোরালো হচ্ছে।

ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এতে কয়েক দিন ধরে চলা ভাপসা গরম বিদায় নিয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, ‘লঘুচাপ কিছুটা দূরে সরে গেলেও পশ্চিমা বাতাসের প্রভাবে বৃষ্টিপাত থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। সাগর উত্তাল রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

সোমবার দুপুর থেকেই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরন থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে দুই দিন ধরে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক। তারা গত শনিবার ট্রলারে করে দ্বীপে বেড়াতে যায়। সাগর উত্তাল থাকায় এবং স্থানীয় ৩ নম্বর সতর্কসংকেত থাকায় গতকালও কোনো ট্রলার দ্বীপ থেকে ছেড়ে যায়নি। তবে সেন্ট মার্টিন কোস্ট গার্ড জানিয়েছে, গতকাল বিকেলের দিকে আবহাওয়া কিছুটা ভালো থাকায় ট্রলারগুলো ছাড়তে অনুমতি দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসায় কোনো ট্রলার দ্বীপ ছাড়তে চায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, ‘দ্বীপে রয়ে যাওয়া পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে জন্য আমরা সব সময় খোঁজখবর নিচ্ছি। তবে অনেকে ফিরতে না পারায় ক্ষোভ প্রকাশ করছে। আশা করছি, সাগরের অবস্থা স্বাভাবিক থাকলে মঙ্গলবার সকালে পর্যটকরা দ্বীপ ছাড়তে পারবে। পাশাপাশি সেন্ট মার্টিনের কিছু মানুষ টেকনাফে আটকা পড়েছে, তাদেরও খোঁজখবর রাখছি আমরা।’

সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় তাদের দেখভাল করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন কাজকর্মে এবং একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সেন্ট মার্টিনের পাঁচ শতাধিক বাসিন্দা টেকনাফে আটকা পড়েছে। তাদেরও ফেরার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা