বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণীল আয়োজনে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ”আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল।

সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক শেখ মোঃ হাশেম আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ সাতক্ষীরা সদর থানার স,ম কাইয়ুম, সহকারী তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সমরেশ দাশ, সাতক্ষীরা সিভীল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোবাশাশেরুর রহমান, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ আব্দুল গফফার, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে, ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।

বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা। সভা শুরুর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা