শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুর“ত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক দিবসে যানবাহন, মালিক-প্রমিক এবং জনসাধারণকে সচেতন করার লক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় হাইওয়ে সড়কে ভারী যানবাহন চলাচলকারীদের মাঝে নিরাপদ সড়ক দিবসের জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনারদের (ভুমি) ফারজানা ইসলাম, অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা নুর“জ্জামান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথসহ জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অপর দিকে, সকাল ০৯টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নাভারণ সাতক্ষীরা মোড় হতে শুর“ করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নিরাপদ সড়ক দিবসের আইন মেনে সবাইকে গাড়ি চালাতে হবে। কারণ আমরা গাড়ি চালানোর সময় খুবই অস্থির থাকি, অমনোযোগী থাকি। আর এর কারণেই যত বিপত্তি। আমরা নিজেরা সচেতন হলেই দূর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।

এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা