মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই লাখ টাকার ৮ দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট

‘বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেখতে চাই’ : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার দুপুর ২টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “দুই লাখ টাকার ৮ দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৪” ফাইনাল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামির তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আয়োজনের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি মাস্টার এম এ হাকিম।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে চরগ্রাম আদর্শ যুব সংঘ।

ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার। সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ২-১ গোলে ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দলকে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে।

উত্তেজনাপূর্ণ এই খেলাটি দর্শকদের মুগ্ধ করে। মাঠভর্তি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

এই টুর্নামেন্টটি তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি একটি সুন্দর, শক্তিশালী সমাজ নির্মাণে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত