শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাংলাদেশের নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না পাঠালেও কিছু যায় আসে না’

বাংলাদেশের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠালেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

দ্বাদশ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে না জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, তারা বলেছেন তারা স্বচ্ছ নির্বাচন চান। আমরাও বলেছি আমরা স্বচ্ছ নির্বাচন করবো। এখন তাদের পর্যবেক্ষক আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসল কি আসল না সেটা তাদের ব্যাপার। এতে আমাদের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত কোনো প্রভাব পড়বে না।

ইইউ যদি পর্যবেক্ষক না পাঠায়, তাহলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‌‌‌‌‌‌‌‘মোটেও না। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কেন? আপনাদের এমন বক্তব্যের সঙ্গে আমি একমত নই। পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটা তো তাদের ব্যাপার। আমার ইলেকশন আমি সংবিধান অনুযায়ী করব।

নির্বাচন কমিশন স্বাধীন উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, আমরা যে কথাটা বারবার বলেছি আমাদের ইলেকশন কমিশন শতভাগ স্বাধীন ও নিরপেক্ষ। এর আগে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল। শেখ হাসিনা সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ থেকে সরিয়ে স্বাধীন একটি নির্বাচন কমিশনের রূপ দিয়েছেন। আমরা স্বচ্ছ ব্যালট বক্স করেছি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রাণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক ও সম্মলেন আয়োজক কমিটির আহ্বায়ক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান

একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে পথচলা শুরু। কিন্তু নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াইয়েবিস্তারিত পড়ুন

যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনেরবিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
  • উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক