বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য


ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় পুলিশকে গ্রেপ্তার করেছে বিজিবি। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে। সেখানে তিনি এসএসআই হিসাবে কর্মরত ছিলেন।
বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির সূত্রে জানা যায়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর-৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ১৩ জুন আদালত থেকে জামিন পান তিনি। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশে থাকার আদেশ দেয় আদালত।
কিন্তু মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভারতীয় এই পুলিশ সদস্য। এ সময় বিজিবি তাকে আবারও আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কেন বা কোন উদ্দেশে তিনি অবৈধ ভাবে বাংলাদেশে আসেন তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কয়দিন তিনি কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন


