শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: সাবেক এমপি হাবিব

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না। বিএনপিতে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।

কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি।

শনিবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আগামি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন তিনি তার নেতা-কর্মীদের।

শাকদাহ আজিজ কমিউনিটির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসিম কুমার, হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোশাররফ হোসেন, হাসিবুর রহমান, কৃষকদল নেতা আলী হোসেন, এপিপি আরিফুর রহমান আলো, এড: শাহরিয়ার হাসিব।

আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গাজী আল মুহিদ, যুবনেতা সরজিৎ কুমার সরকার, শাহিন হোসেন, মেহেদী হাসান, মেহেদী হোসেন, নুর আহমদ, সফিকুল ইসলাম, সেলিম, সবুজ, জাকির, সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা হাফিজুর, রিজভী, ফারুক, সালাম, মনিরুল, জর্জ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়