মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার অভিযোগ মির্জা ফখরুলের

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

তিনি বলেন, ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ার শেল নিক্ষেপ করে, গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানাই।

বিএনপির মহাসচিব বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপি এ আন্দোলনে নেতৃত্ব দেবে।

পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এমন অভিযোগ সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা।

কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছে এ খবর জানতে চাইলে তিনি বলেন, কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন তার হিসাব এখনও করা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বেলা ১১টার কিছুক্ষণ আগ থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরে হামলার শিকার বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার রেশ কাটতে নাবিস্তারিত পড়ুন

  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী