মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশা মিয়া জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

ইউপি সদস্য আব্দুল মালেক মোল্লা জানান, সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিল আশা। রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যদের জানালে তাকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়-ফুঁ দেয়ার পর তার অবস্থার আরও অবনতি হয়। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রাণী সাহা বলেন, সকালে কালীগঞ্জ থেকে সাপে কাটা রোগী এসেছিল। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে আনলে হয়তো বাঁচানো যেত।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবেবিস্তারিত পড়ুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী