বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিধ্বস্ত উড়োজাহাজের পাইলটের করা ‘মে ডে কল’ আসলে কী

ভারতের আহমেদাবাদ থেকে আজ বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। আজ বেলা ১টা ৩৮ মিনিটের দিকে বিমানটি উড্ডয়নের পর তা উপরের দিকে উঠতে ব্যর্থ হয় এবং দ্রুত নিচে নেমে আসে। এরপরই এটি বিস্ফোরিত হয়ে ভয়াবহ আগুনে পরিণত হয়।

দুর্ঘটনার আগে পাইলট ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল বিমান নিয়ন্ত্রণ কক্ষে একটি ‘মে ডে’ সংকেত পাঠান। ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে পাইলট এই বিপদসংকেত পাঠান।

‘মে ডে কল’ আসলে কী

‘মে ডে’ হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদসংকেত, যা বিমান বা কোনো নৌযান মারাত্মক বিপদের মুখোমুখি হলে ব্যবহার করা হয়। এটি এসেছে একটি ফরাসি শব্দ (এম’এইডার) থেকে, যার অর্থ ‘আমাকে সাহায্য করুন’। ১৯২০-এর দশকে প্রথম চালু হওয়া এই সংকেত এখন বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রোটোকল। সংকেতটি তিনবার বলা হয়—মে ডে মে ডে মে ডে। এমনটি করা হয় যেন অন্য সব রেডিওবার্তার ভিড়ে এটি স্পষ্টভাবে বোঝা যায়।

‘মে ডে কল’ কে পাঠায়

সাধারণত কোনো যানের নিয়ন্ত্রক, অর্থাৎ বিমানের ক্ষেত্রে পাইলট অথবা জাহাজের ক্ষেত্রে ক্যাপ্টেন মারাত্মক বিপদের মুখোমুখি হলে সংকেতটি পাঠান। যেমন—ইঞ্জিন বিকল হওয়া, বিমানে আগুন লাগা, নিয়ন্ত্রণ হারানো কিংবা যেকোনো জীবন সংকটময় পরিস্থিতিতে ‘মে ডে কল’ পাঠানো হয়।

একবার ‘মে ডে’ ঘোষণা করা হলে সংশ্লিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সিতে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং বিপদের বার্তাটি অগ্রাধিকার পায়। পাইলট বা ক্যাপ্টেন তখন তাঁদের অবস্থান, বিপদের ধরন ও প্রয়োজনীয় তথ্য জানান। এরপর নিয়ন্ত্রণ কক্ষ বা জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও সহায়তা প্রক্রিয়া শুরু করে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ