সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, রাষ্ট্র আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে সব প্রক্রিয়া অবশ্যই প্রচলিত আইন, বিধি-বিধান এবং সংবিধানের কাঠামোর মধ্যে হতে হবে।

তিনি উল্লেখ করেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, যেখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব বর্তমানে নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী এমন কোনো পরিষদ গঠন করতে হলে প্রথমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, বর্তমানে সবাই সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশনে নয়। জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিষয়টি এখন বিচারাধীন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তবে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হলে তবেই পরিষদ গঠন বা শপথ গ্রহণের প্রশ্ন আসতে পারে। এর আগে এ ধরনের কোনো পদক্ষেপকে তিনি অসাংবিধানিক বলে অভিহিত করেন।

একই রকম সংবাদ সমূহ

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুলবিস্তারিত পড়ুন

হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনাবিস্তারিত পড়ুন

শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বিস্তারিত পড়ুন

  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ