সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদের আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে (১২ মার্চ) সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন সংসদ সদস্য।

অধিবেশন চলাকালে অনেক সংসদ সদস্যই অভিযোগ করেন যে, তাদের সরবরাহকৃত হেডফোনগুলো ঠিকমতো কাজ করছে না। মূলত কারিগরি সীমাবদ্ধতা ও শব্দের নিম্নমানের কারণে সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে অধিবেশনে দাবি করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, সংসদে ব্যবহৃত এই হেডফোনগুলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অডিও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘Shure’-এর। বিশ্বজুড়ে মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোনের জন্য খ্যাতি থাকলেও সংসদে যে মডেলটি সরবরাহ করা হয়েছে, সেটি মূলত ব্র্যান্ডটির সবচেয়ে সাশ্রয়ী বা এন্ট্রি-লেভেল সংস্করণ। ‘SRH240A’ মডেলের এই হেডফোনটি নিয়েই সংসদ সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজন এবং ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘SRH240A’ মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা। ‘Shure’-এর প্রফেশনাল অডিও সিরিজের বিভিন্ন হেডফোনের মধ্যে এই মডেলটির দামই সবচেয়ে কম।

সংসদে সরবরাহকৃত ‘SRH240A’ মডেলটির কারিগরি বৈশিষ্ট্যের দিকে তাকালে দেখা যায়, এটি মূলত হোম রেকর্ডিং এবং সাধারণ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিস্তৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যা পরিষ্কার মিড ও হাই সাউন্ডের পাশাপাশি শক্তিশালী বেস (Bass) প্রদান করে। হেডফোনটিতে দীর্ঘক্ষণ ব্যবহারের উপযোগী ও আরামদায়ক প্যাডেড হেডব্যান্ড এবং ইয়ার কাপ যুক্ত করা হয়েছে। এর ক্লোজ-ব্যাক ও সারকামঅরাল ডিজাইন কানের ওপর স্বাচ্ছন্দ্যে বসে বাইরের কোলাহল বা ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সাহায্য করে। প্রতিদিনের ব্যবহারের উপযোগী মজবুত কাঠামোর এই হেডফোনটির প্যাকেজে একটি ৬.৩ মিলিমিটারের নিকেল-প্লেটেড অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত থাকে এবং কোম্পানিটি এতে দুই বছরের ওয়ারেন্টি প্রদান করে।

একই ব্র্যান্ডের আরও বেশ কিছু উন্নত ও দামি মডেল বাজারে রয়েছে যেগুলো গুণগত মানের দিক থেকে অনেক এগিয়ে। এর মধ্যে ‘AONIC 50 GEN 2’ মডেলটির দাম ৩৮৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা), ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার (প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা) এবং ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার (প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা)। এ ছাড়া ‘SRH840A’ ও ‘SRH440A’ মডেল দুটির দাম যথাক্রমে ১৬৯ ডলার (প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা) ও ১০৯ ডলার (প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা)।

সংসদ সদস্যদের ব্যবহারের জন্য কেন উন্নত মডেলের পরিবর্তে সবচেয়ে কম দামি ও সাধারণ সংস্করণটি বেছে নেওয়া হলো, তা নিয়ে অধিবেশনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। সংসদ সদস্যদের দাবি, গুরুত্বপূর্ণ এই অধিবেশনে নিরবচ্ছিন্ন মনোযোগ নিশ্চিত করতে আরও উন্নত মানের অডিও সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন ছিল।

একই রকম সংবাদ সমূহ

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ-চীনবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • হঠাৎ ঢাকায় পিটার হাস
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশকে জাহান্নামে পরিণত করেছে: আব্দুস সালাম
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার