সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন।

জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহা. রবিউল বশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, জমিয়েতে আহলে হাদিসের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর এবং আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হওয়া প্রয়োজন। সমাজের অন্যায় দূর করতে নৈতিক ও তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।

মোনাজাত পরিচালনা করেন জামায়াতের অন্যতম নেতা মাওলানা আব্দুল বারী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন