রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপির হস্তক্ষেপে পারখাজুরা বাওড় বুঝে পেলো মৎস্যজীবী সমিতি, মাছ অবমুক্তি উদ্বোধন

যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি এড. গাজী এনামুল হকের হস্তক্ষেপে যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে আনুষ্ঠানিকভাবে মাছ অবমুক্তির মধ্য দিয়ে দখল বুঝে পেয়েছে সরকার থেকে ইজারা গ্রহীতা হাকিমপুর-পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি।

এ উপলক্ষে সোমবার (০৯ মার্চ) সকালে উক্ত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে বাওড়ের নলতা ঘাটপাড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার সূরা ও কর্ম পরিষদ সদস্য সহকারি অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর।

এসময় মৎস্যজীবি সমিতির সম্পাদক মলয় কুমার সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। মৎস্যজীবি সমিতির সম্পাদক মলয় কুমার জানান- বাওড়টি ৫ আগস্ট-২০২৪ এর পর থেকে উন্মুক্ত হয়ে যায়। আমাদের দখলে ছিলো না। এমন অবস্থায় দীর্ঘ প্রায় দেড় বছর পর আমাদের এমপি সাহেবের হস্তক্ষেপে আবার দখল বুঝে পেলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এ বাওড়টি আজ থেকে আবার হাকিমপুর-পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতির আওতাভুক্ত হলো। এখন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি রাজস্ব বৃদ্ধি, মাছ উৎপাদন বৃদ্ধি এবং এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এসময় বাওড়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। স্থানীয়দের আশা, সঠিক তদারকি ও পরিচর্যার মাধ্যমে পারখাজুরা বাওড় আবারও উর্বর ও উৎপাদনশীল জলাশয়ে পরিণত হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি