শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে। এরই মধ্যে বিভিন্ন বেটিং সংস্থা ও বিশ্লেষকদের পূর্বাভাসে উঠে এসেছে সম্ভাব্য শিরোপা জয়ের দাবিদারদের নাম।

বেটিং অডস অনুযায়ী, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। স্পেনের শিরোপা জয়ের সম্ভাব্যতা ৬.০০, আর ফ্রান্সের ৫.৫০।

ইউরো ২০২৪ জয়ের পর দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে স্পেন। তবে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ের মতো তারকায় ভরপুর ফ্রান্সকে অনেকেই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল মনে করছেন।

ইংল্যান্ডও শিরোপা প্রত্যাশীদের তালিকায় রয়েছে। থমাস টুখেলের অধীনে নতুন যাত্রা শুরু করা দলটির সম্ভাব্যতা ৭.৫০। তবে বড় টুর্নামেন্টে শেষ ধাপে এসে ব্যর্থ হওয়ার ইতিহাস এখনো তাদের পিছু ছাড়েনি।

দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের মধ্যে ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্যতা সমান, ১০.০০। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলকে সম্ভাব্য চমকপ্রদ দল হিসেবে দেখা হচ্ছে। আর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। পর্তুগালও রয়েছে আলোচনায়। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস এবং নতুন প্রজন্মের তারকাদের নিয়ে গড়া দলটির সম্ভাব্যতা ১১.০০।

এদিকে বিশ্লেষকদের মতে, নরওয়ে, কলম্বিয়া ও জাপান হতে পারে এবারের আসরের ‘ডার্ক হর্স’। বিশেষ করে আর্লিং হালান্ডের নরওয়ে এবং লুইস দিয়াজের কলম্বিয়াকে অবহেলা করার সুযোগ নেই।

চমক দেখানোর সম্ভাব্য দলের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, সেনেগাল ও তুরস্ক। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ঘরের মাঠের সুবিধা পেতে পারে, আর শক্তিশালী রক্ষণভাগের কারণে ইকুয়েডরকে নিয়েও আশাবাদী অনেক বিশ্লেষক।

বিশ্বকাপের ইতিহাস বলছে, শেষ পর্যন্ত শিরোপা জিততে শুধু তারকাখচিত দলই যথেষ্ট নয়; প্রয়োজন ভারসাম্য, গভীরতা, অভিজ্ঞতা এবং কিছুটা ভাগ্যেরও। তাই মাঠের লড়াই শুরু হওয়ার আগে যতই হিসাব-নিকাশ থাকুক, চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা