সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত এক কোটি ৩০ লাখ ছাড়াল

মাত্র পাঁচ দিনে ১০ লাখেরও বেশি রোগী শনাক্তের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ছাড়িয়েছে।

সোমবার (১৪ জুলাইন) সংক্রমণের এই দুঃখজনক মাইলফলক পার হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য জানাচ্ছে, বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল এক কোটি ৩০ লাখ ৭০ হাজার ৯৭ জন।

করোনাভাইরাস সংক্রমণে জানুয়ারির শুরুর দিকে প্রথম মৃত্যুর পর সাড়ে ছয় মাসের মধ্যে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস পুরোনো দিনের মত সেই স্বাভাবিক অবস্থা অদূর ভবিষ্যতে আর ফিরে নাও আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন, বিশেষ করে যদি প্রতিরোধমূলক বিধিগুলো অগ্রাহ্য করা হয়।

সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, “অনেক বেশি দেশ ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে।

“সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি মানা না হলে এই মহামারী চলতে থাকবে, পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।”

সরকারি প্রতিবেদনগুলোর ভিত্তিতে করা রয়টার্সের বৈশ্বিক টালি দেখিয়েছে, রোগটি সবচেয়ে দ্রুতগতিতে বিস্তার লাভ করছে লাতিন আমেরিকায় আর দুই আমেরিকা মহাদেশে বিশ্বের অর্ধেকেরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে, অর্ধেকের বেশি মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে।

৩৩ লাখ ৬৩ হাজার ৫৬ জন আক্রান্ত নিয়ে এবং এক লাখ ৩৫ হাজার ৬০৫ মৃত্যু নিয়ে উভয়ক্ষেত্রে বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এবং পাশাপাশি ভারতেও কোভিড-১৯ রোগীর সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ইংল্যান্ডের লেস্টার শহরসহ বিশ্বের কয়েকটি এলাকায় ফের সংক্রমণ বাড়তে থাকায় দ্বিতীয়বারের মতো লকডাউন আরোপ করা হয়েছে। চীন শাসিত হংকংয়ে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কায় সামাজিক দূরত্ব বিধি পালনে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান