সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বজুড়ে মহামারির মধ্যেই চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

করোনার নতুন ঢেউয়ে টালমাটাল বিশ্ব। এর মধ্যেই উঁকি দিচ্ছে পবিত্র মাহে রমজান। সংক্রমণ বাড়ায় এবার মার্কেট, শপিংমল সব জায়গায়ই আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

এরমধ্যেই মাহে রমজানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শপিংমলগুলোতে লোকজনকে দেখা গেছে ব্যস্ত কেনাকাটায়। রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা।

ক্রেতারা বলেন, আমরা দীর্ঘ এক বছর এই পবিত্র মাসের জন্য অপেক্ষা করি। তাই রমজান শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছি।

করোনায় আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের পথে। এ অবস্থায় রমজানে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। পবিত্র মাসে সহিংসতা বন্ধেরও প্রার্থনা আফগানদের।

আফগান ব্যবসায়ীরা বলেন, রমজান আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। এই পবিত্র মাসে সরকার ও তালেবান সমঝোতা করলে শান্তি ফিরে আসবে আফগানিস্তানে।

এদিকে, রোজা শুরুর আগের সাপ্তাহিক ছুটির দিনে ভিড় ছিলো ইন্দোনেশিয়ার মার্কেটগুলোতে। রজমানের আগেই স্বজনদের কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। অন্যান্য বারের মতো এবারও দেশটিতে সর্ব প্রথম মাহে রমজানের চাঁদ দেখা যাবে বলে আশাবাদী স্থানীয়রা।

করোনার ভয়াবহতায় সীমিত আকারে মাহে রমজানের প্রস্তুতি চলছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে। এদিকে, অর্থনৈতিক মন্দার পরও ফিলিস্তিনের মার্কেটগুলোতেও মানুষের আনাগোনা ছিলো লক্ষণীয়।

এদিকে, কোভিড উনিশে বিপর্যস্ত পাকিস্তানে রোজা শুরুর আগে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল