বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন’- এই স্লোগানকে সামনে রেখে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, ‘অটিজমরা সমাজের কোন বোঝা নয়। তাদের সমাজে সম্পদে পরিণত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘অটিজম আক্রান্ত সদস্যের পরিবার জটিলতায় ভোগে। তাদের পাশে থেকে লেখাপড়ায় উৎসাহ দিতে হবে।’

এসময় আরো বক্তব্য রাখেন সমাজ সেবা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ডিআরআর সাতক্ষীরার ডেপুটি ম্যানেজার মো. আনজির হোসেন প্রমুখ।

এমসয় আরো উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, এনজেড ফাউন্ডেশন সাতক্ষীরার সিও মো. ইব্রাহীম খান, সিডো’র প্রোগ্রাম অফিসার সরদার গিয়াস উদ্দিন আহম্মেদ, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির জেলা শাখার মহাসচিব শেখ আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরার সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল