বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাবেক কমান্ডার শহিদুল ইসলামের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স.ম. শহিদুল ইসলাম।

রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নের দাবি তুলে ধরেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স.ম. শহিদুল ইসলাম।

জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছে। শিক্ষা বাতায়নে যুক্ত হয়েছে ডিজিটাল প্রযুক্তি। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্প শিক্ষায় নতুন মাত্রা এনে দিয়েছে। বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়েছে শেখ হাসিনার সরকার।’

তিনি আরো বলেন, ‘সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে বর্তমান সরকার উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সকলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা