সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার( ২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার সেকেন্ড অফিসার এসআই নুরু ইসলাম, কৃষি গবেষক ড. শিমুল মন্ডল, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, কৃষি কর্মকর্তা হিমাং মজুমদার, কৃষি উপ সহকারী আবির হোসেন, কৃষি উপ সহকারী ভগিরত মন্ডল, সফল কৃষক আতিয়ার রহমান, কৃষক আশরাফ হোসেন, কৃষক আলমগীর হোসেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়ার পরিচালনায় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, পিআইও রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মোয়াজ্জেম হোসেন, সোহেল রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব, ফায়ার সার্ভিস স্টেষন লিডার হুমায়ুন কবির,সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ। উল্লেখ্য, কর্মশালায় ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে কৃষিতে জলবায়ু পরিবর্তনে অভিযোজন কৌশল অবলম্বনে ফসল উৎপাদন বৃদ্ধি সহ সফল কৃষকদের মিশ্র চাষ ও বিভিন্ন পদ্ধতি অবলম্বনে সবজি চাষ প্রকল্প প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত